ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

রমজানে পবিত্র মক্কা নগরীতে রেকর্ড ৩৭.৮০ কোটি কল

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় সাফল্য অর্জন করার দাবি করেছে সৌদি আরবের কমিউনিকেশনস, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশন (সিএসটি)। ২০২৬ সালের রমজানের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে, এই সময়ে শুধু পবিত্র মক্কা নগরীতেই স্থানীয় কলের সংখ্যা ৩৭ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে এবং আন্তর্জাতিক কল হয়েছে ৪ কোটি ৪০ লাখের বেশি।

অন্যদিকে মদিনায় স্থানীয় কলের সংখ্যা ছিল ২৩ কোটি ৮০ লাখ এবং আন্তর্জাতিক কল হয়েছে ২ কোটি ২০ লাখ।

প্রযুক্তিগত উৎকর্ষের চিত্র তুলে ধরে সিএসটি জানিয়েছে, এ বছর মক্কায় মোবাইল ইন্টারনেটের গড় গতি গত বছরের তুলনায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩৪ এমবিপিএসে পৌঁছেছে। মদিনায় এই গতির হার ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩১৮ এমবিপিএসে। পবিত্র দুই নগরীতে উপচে পড়া ভিড় সত্ত্বেও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে সক্ষম হয়েছে দেশটির টেলিকম অবকাঠামো।

ডেটা ব্যবহারের ক্ষেত্রেও মক্কা ও মদিনা বিশ্ব গড়কে ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মক্কায় মাথাপিছু দৈনিক ডেটা ব্যবহারের পরিমাণ ১২৯৭ মেগাবাইট এবং মদিনায় ১৮২৮ মেগাবাইট, যা বৈশ্বিক গড় ব্যবহারের তুলনায় তিন গুণেরও বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর

রমজানে পবিত্র মক্কা নগরীতে রেকর্ড ৩৭.৮০ কোটি কল

আপডেট সময় ০৮:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬