ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল, কালকিনিতে স্কুলছাত্রীর ‘আত্মহত্যার’ অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের কালকিনি উপজেলায় সেতু (১৪) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেতু কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং কাশিমপুর গ্রামের দুলাল ঘরামীর মেয়ে।

পরিবারের অভিযোগ, একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র কাইফ (১৪) তার আপত্তিকর ছবি ধারণ করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করছিল। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে সেতু ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি তাদের।

অভিযুক্ত কাইফ দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের উজ্জলের ছেলে।

নিহতের বাবা দুলাল ঘরামী বলেন, ‘কাইফ আমার মেয়ের আপত্তিকর ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করছিল। এ কারণে আমার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এদিকে নিহতের পরিবার অভিযোগ করেন, ‘বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল চেষ্টা চালাচ্ছে। পুলিশকে বিভিন্নভাবে ম্যানেজ করারও চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা।’

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ‘তারা মামলা করতে চাইলে থানায় মামলা নিতে গড়িমসি করা হচ্ছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মাদারীপুর পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এই ঘটনা একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল, কালকিনিতে স্কুলছাত্রীর ‘আত্মহত্যার’ অভিযোগ

আপডেট সময় ০১:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬