ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই সপ্তাহে ২২০ কোটি ডলারের রেমিট্যান্স

আকাশ জাতীয় ডেস্ক:

টানা তিন মাস ধরে তিন বিলিয়ন করে রেমিট্যান্সের রেকর্ড হয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও সেই ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের ১৪ দিনে প্রবাসীরা ২২০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে কখনও দুই সপ্তাহে এত বেশি রেমিট্যান্স আসেনি।

গত বছরের মার্চের একই সময়ে যা ছিল ১৬২ কোটি ডলার। এ হিসাবে চলতি মাসের দুই সপ্তাহে বেশি এসেছে ৫৮ কোটি ডলার বা ৩৫ দশমিক ৬৯ শতাংশ। ঈদুল ফিতর এই বৃদ্ধির বড় কারণ।

দেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্সের রেকর্ড ছিল গত বছরের মার্চে। এরপর গত ডিসেম্বর থেকে টানা তিন মাস ৩০০ কোটি ডলারের বেশি আসছে। গত ডিসেম্বরে প্রবাসীরা ৩২২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি এবং ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ডলার ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন।

চলতি মাসের ১৪ দিনে দৈনিক গড়ে এসেছে ১৫ কোটি ৭৫ লাখ ডলার। ব্যাংকাররা জানিয়েছেন, রমজান ও ঈদ কেন্দ্র করে এমনিতেই বেশি রেমিট্যান্স আসে। ইসরায়েল-ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সংকটের মধ্যে কেউ কেউ জমানো অর্থ পাঠিয়ে থাকতে পারেন। আবার আগামী বুধবার থেকে টানা ৭ দিন ব্যাংক বন্ধের কারণেও অনেকেই আগে অর্থ পাঠাচ্ছেন।

চলতি অর্থবছরের এ পর্যন্ত প্রবাসীরা দুই হাজার ৪৬৬ কোটি ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২২ দশমিক ৬০ শতাংশ। আর গত অর্থবছর রেমিট্যান্স বেড়েছিল ২৬ দশমিক ৮৩ শতাংশ। রেমিট্যান্স উচ্চ প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার হয়েছে। আর বিপিএম৬ অনুযায়ী দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই সপ্তাহে ২২০ কোটি ডলারের রেমিট্যান্স

আপডেট সময় ১১:৫০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬