ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শহীদ মিনারে গুলিবিদ্ধ রাকিব মারা গেছেন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত মো. রাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের ওপর এ হামলার ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিবের বাবার নাম মো. খোকন। তাদের বাসা শাহবাগের শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকায়। তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ঈশান জানান, রাতে হঠাৎ তিন থেকে চারজন দুর্বৃত্ত রাকিবের ওপর হামলা চালায়। তারা প্রথমে তার মাথায় গুলি করে এবং পরে পেটের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তিনি ও আরও কয়েকজন পথচারী মিলে গুরুতর আহত রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনার এলাকায় গুলির শব্দ শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শহীদ মিনারে গুলিবিদ্ধ রাকিব মারা গেছেন

আপডেট সময় ১০:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬