ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

শুক্রবার ডিমের হালি ১২ টাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল(বিপিআইসিসি)। বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে এই সংস্থাগুলো আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১ টাকা পর্যন্ত প্রতিটি ডিম ৩ টাকা বা ১ হালি ডিম ১২ টাকা দামে বিক্রির উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, বিশ্ব ডিম দিবস অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর শুক্রবার। ডিম দিবস উপলক্ষ্যে বিশেষ এই মূল্যে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর ও বিপিআইসিসি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে ৩ ঘন্টার জন্য প্রতি হালি ডিম মাত্র ১২ টাকায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা। একজন ক্রেতা সবোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন।

এবার বাংলাদেশসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশ একযোগে বিশ্ব ডিম দিবস পালন করবে। এই উপলক্ষে শুক্রবার সকালে কৃষিবিদ ইন্সটিটিউশন থেকে শোভাযাত্রাবের করা হবে। পরে থ্রি-ডি হলে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, বৃহস্পতিবার রাজধানীতে বাজারভেদে ফার্মের মুরগির প্রতি হালি ডিম ২৭-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বিপিআইসিসির গণমাধ্যম উপদেষ্টা সাজ্জাদ হোসেন জানান, বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে প্রত্যেক ক্রেতা স্বল্প মূল্যে সর্বোচ্চ ৯০টি পর্যন্ত ডিম কিনতে পারবেন। এদিন কমপক্ষে ৫০ হাজার ডিম বিক্রি করা হবে। ক্রেতা চাহিদার উপর ভিত্তিকরে ডিমের পরিমাণ আরো বাড়তে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

শুক্রবার ডিমের হালি ১২ টাকা

আপডেট সময় ১০:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭