ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

যাত্রাবাড়ীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীতে সবজির আড়তের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বড় অপু। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় একজন যুবক পড়ে আছে- এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে সেই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, নিহত যুবকের শরীরে রক্তাক্ত জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

যাত্রাবাড়ীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬