ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুদক মহাপরিচালক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে পড়েছেন দুদকের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। তিনি দুদকের অনুসন্ধান ও তদন্ত শাখা-২ এর মহাপরিচালক হিসেবে কর্মরত।

‎শনিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, শনিবার রাত ১১টায় মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর(নানক চত্বর) দিয়ে হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে ধরে মারধর করে। তার কাছে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুইটি মোবাইল ফোন,নগদ ১৫ হাজার টাকা ও হাতের দামী একটি ঘড়ি নিয়ে যায়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গতকাল রাত ১১টায় মোহাম্মদপুরে দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত শাখা) ছিনতাইয়ের শিকার হয়েছেন। আমরা এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারে কাজ করছি। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে আরেক সরকারি কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুদক মহাপরিচালক

আপডেট সময় ০৯:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬