ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জরিমানা করলে নির্বাচক থেকে প্রশাসন পর্যন্ত সবাইকে করুণ’

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলটির প্রত্যেক খেলোয়াড়ের ওপর বড় অঙ্কের আর্থিক জরিমানা আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি ক্রিকেট অঙ্গনে বর্তমানে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

কেউ পিসিবির এমন সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ এর বিরোধিতা করছেন। এদের মধ্যে জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ আমির খেলোয়াড়দের জরিমানা করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।

বিশ্বকাপের আগে অন্যান্য দলের তুলনায় ভালো প্রস্তুতি নিয়েও পাকিস্তান প্রত্যাশা পূরণ করতে পারেনি, আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি। গ্রুপ পর্ব পেরোলেও সুপার এইটে তারা ছন্দ হারায় এবং সেমিফাইনালে ওঠার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

দলের ব্যর্থতায় অসন্তুষ্ট হয়ে বোর্ডপ্রধান মহসিন নাকভি প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি করে জরিমানা করেন। আমিরের অভিযোগ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন বোর্ড খেলোয়াড়দেরই দায়ী করে তাদের বলির পাঁঠা বানাচ্ছে।

আমির বললেন, ‘জরিমানা যদি সমাধান হয়, তাহলে সবাইকে করুন– নির্বাচক থেকে প্রশাসন পর্যন্ত। বন্দুকের মুখে খেলোয়াড়দের জোর করা হয়নি। ভুল কম্বিনেশনের কারণে নির্বাচকদের জবাবদিহিতা চান। এটা আসল সমাধান নয়। কেন খেলোয়াড়দের সবসময় ভুগতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি সঠিক কম্বিনেশন বেছে নিতে না পারেন, তাহলে যে স্কোয়াড নির্বাচন করেছে এবং পরিকল্পনা করেছে তাকে অব্যশই জবাব দিতে হবে। আপনি কি ফখর জামানকে জরিমানা করবেন, যে মাত্র দুই ম্যাচ খেলেছে? আর সাহিবজাদা ফারহানের কথা কী বলবেন?’

আমির আরও যোগ করেন, ‘জরিমানা সমাধান নয়। আমি প্রথম দিন থেকে বলছি– ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করুন। সেখানেই আপনারা ভালো খেলোয়াড়কে খুঁজে পাবেন। আপনাদের যদি কারো সঙ্গে রাগ থাকে, তাকে জরিমানা করবেন না। তাদের বাদ দিন এবং বলুন যেন ঘরোয়া ক্রিকেটে দুই বছর ধারাবাহিকভাবে পারফর্ম করে। একজন খেলোয়াড়ের জন্য বড় শাস্তি দল থেকে বাদ পড়া।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘জরিমানা করলে নির্বাচক থেকে প্রশাসন পর্যন্ত সবাইকে করুণ’

আপডেট সময় ১২:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬