ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের (৭২)।

শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তিনি মারা যান। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি।

জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের ছোট ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বড় ভাইকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল রাতে তিনি মারা গেছেন। তার মরদেহ বাংলাদেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তিনদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাল্টিঅর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন জোয়াহেরুল ইসলাম জোয়াহের। অবশ্য কলকাতায় তাকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি। তবে তার এলাকায় গুঞ্জন ছিল তিনি কলকাতায় চলে গেছেন। মৃত্যুর সময় জোয়াহেরুল ইসলামের পাশে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন।

জোয়াহেরুল ইসলামের ঘনিষ্ট ছিলেন এমন কয়েকজনের সূত্র থেকে জানা গেছে, প্রয়াত এই সাবেক সংসদ সদস্যের দেহ বাংলাদেশে নিয়ে যেতে চায় তার পরিবার। দেশে নিজ গ্রামের বাড়ির মাটিতেই তার কবর দিতে চান। এজন্য উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করছেন তারা। বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেলে কলকাতা দূতাবাস থেকে এনওসি মেলার সম্ভাবনা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি

আপডেট সময় ১১:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬