ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায় : ববি হাজ্জাজ সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত্র আটটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে ৭টার দিকে উপজেলার ভোলাবো গ্রামের আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তীব্রগতিতে ছড়াতে থাকে।

এ সময় আশেপাশের আরো কয়েকটি পরিবারের ঘরসহ মোট চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত ৮টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে দুইটা কাঁচা ঘর ও দুইটা সেমি পাকা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালী সরঞ্জামসহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দুইটা কাঁচা ঘর ও দুইটা সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য ও বিভিন্ন গৃহস্থালী সরঞ্জাম সহ প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আরও প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেমের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে ট্রুডো-কেটির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ১১:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬