ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর

‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

আফগান তালেবানের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (‘জিরো টলারেন্স’) নীতি ঘোষণা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শাহবাজ শরিফ জেনারেল হেডকোয়ার্টার (সেনাবাহিনীর প্রধান দপ্তর) পরিদর্শন করেন। সেখানে তিনি সামরিক নেতৃত্বের কাছ থেকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্রিফিং নেন।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও আফগান তালেবান সরকারের ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানো হবে। তিনি আরও বলেন, ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় সবসময় প্রস্তুত। ‘পাকিস্তান জানে কীভাবে যেকোনো আগ্রাসনের জবাব দিতে হয়’—যোগ করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালায় আফগানিস্তান। জবাবে পাকিস্তান ‘যুদ্ধ ঘোষণা’ করে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় কমপক্ষে ২৭৪ আফগান সেনা নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস এবং ১৮টি দখলের কথাও বলা হয়েছে। তবে আফগান তালেবান সরকার জানিয়েছে, তাদের আট সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন।

এদিকে পাকিস্তানের উচ্চকক্ষ সিনেটে একটি প্রস্তাব পাস হয়েছে। সেখানে আফগানিস্তানের হামলার তীব্র নিন্দা জানানো হয়। প্রস্তাবে বলা হয়, দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব চ্যালেঞ্জ করার যেকোনো চেষ্টা হলে তার জবাব হবে দৃঢ়, সমানুপাতিক ও চূড়ান্ত।

সিনেট আরও অভিযোগ করেছে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। তারা আফগান তালেবানকে অবিলম্বে সব শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গীকার মেনে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার কথাও বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী

‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৮:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬