ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নারিন্দায় এসি’র সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকার একটি বাসায় রাখা এসি’র সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের বাবা, মা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন, মুক্তার ব্যাপারী (৫৫), মা সেলিনা বেগম (৪৫) ও ছেলে সেলিম (৩০)। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এসির সিলিন্ডার বিস্ফোরণের ফলে বাসার দেয়াল ভেঙে পাশের বাড়ির টিন সেট বাড়ির উপরে পরে, এতে ঐ বাসার টিন ভেত করে ভেতরে পরে সেখানে থাকা এক মহিলা আহত হয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে মুকতারের শরীরের ২২, সেলিনা বেগম এর ২০ ও সেলিম-এর ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মফিজুর রহমান বলেন, এসি’র সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন দগ্ধ হয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারিন্দায় এসি’র সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

আপডেট সময় ১১:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬