ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল ভারত।

টিম ইন্ডিয়ার পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাঁচা-মরার সেই ম্যাচ যে জিতবে সে চলে যাবে সেমিফাইনালে। তবে যে হারবে সে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

আজ ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলো জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের পর ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই ছিটকে গেলো জিম্বাবুয়ে।

ভারত সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে যায়। আজ দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকে রাখলো বিশ্বকাপের স্বাগতিকরা।

বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরি আর তিলক ভার্মার ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেটে ২৫৬ রান করে ভারত।

দলের হয়ে ৩০ বলে চারটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন অভিষেক শর্মা। মাত্র ২৩ বলে দুটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫০ রানের টর্নেডো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ১৬ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা।

১২০ বলে ২৫৭ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। ইনিংস ওপেন করতে নেমে শেষ বল পর্যন্ত খেলেও সেঞ্চুরির দেখা পাননি বেনেট। তার ইনিংসটি ৫৯ বলে ৮টি চার আর ৬টি ছক্কায় সাজানো। এছাড়া ২১ বলে ৩১ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত

আপডেট সময় ১১:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬