ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দিল্লিতে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশে প্রবেশকালে ১৯ রোহিঙ্গা সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন- মরিয়ম বেগম, আসমা খাতুন, রাশিদা খাতুন, সুমাইয়া বেগম, গুলশান আরা খাতুন, জাইনুল বেগম, মো. আলাউদ্দিন, আজি রহমান ও এনায়েত আলি। আটক ১০ শিশুর বয়স সর্বোচ্চ ছয় বছর।

বিজিবির পদ্মশাকরা বিওপি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন আটকদের বরাত দিয়ে জানান, বুধবার ভোরে পদ্মশাকরা সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এছাড়া রোহিঙ্গারা সবাই ভারত থেকে বিএসএফের সহায়তায় বাংলাদেশে এসেছে।

২০১২ ও ২০১৪ সালে দুই দফায় মিয়ানমার থেকে ভারতের দিল্লিতে যান আটক রোহিঙ্গারা। সম্প্রতি মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে রাখাইনের মুসলিম রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। বাংলাদেশ সরকার তাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

এছাড়া অপরদিকে ভারতে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে তৎপর হয়ে ওঠে মোদি সরকার। এ অবস্থায় দিল্লিতে থাকা উদ্বাস্তু রোহিঙ্গাদের বাংলাদেশেও পাঠিয়ে দেয়া হচ্ছে। বিজিবি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দিল্লিতে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

আপডেট সময় ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭