ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিরকুটে লেখা ‘ভালো থাকুক দুনিয়ার মানুষ’ অতঃপর..

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে আমজাদ হোসেন দিপু নামে এক যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে দুইটা চিরকুট রেখে যান তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাড়া বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

আমজাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের মো. ফখরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন।

চিরকুটে আমজাদ লেখেন, বিদায়টা দরকার ছিল শান্তির জন্য। পরিবার, আত্মীয় স্বজনরা, বন্ধুবান্ধব ইত্যাদি এই দুনিয়াটা একটা মরীচিকা।

দ্বিতীয় চিরকুটে দিপু লিখেন, কী পেলাম এই জীবনে। না আছে পরকালের জন্য, না আছে দুনিয়াবি কাজ। ভালো থাকুক দুনিয়ার মানুষ।

আমজাদের বন্ধু আব্দুল মালেক শাওন বলেন, গত ১৩ ফেব্রুয়ারি দিপু এলাকার একটি মসজিদে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের মাত্র ১০ দিনের মাথায় দিপু আর নেই। তার বাড়িতে রয়েছে নববধূ, যার হাতের মেহেদীর রং এখনো শুকায়নি।

শাওন বলেন, আমজাদ দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। ওই হতাশা থেকেই এভাবে নিজের জীবন শেষ করে দিয়েছেন। দিপুর মতো মিশুক মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি।

চরজব্বর থানার ওসি মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে স্বজনরা বাড়িতে আনবে। এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিরকুটে লেখা ‘ভালো থাকুক দুনিয়ার মানুষ’ অতঃপর..

আপডেট সময় ০৬:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬