ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনর বগি লাইনচ্যুত

অাকাশ জাতীয় ডেস্ক:

গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের পথে ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি লাইনচ্যুত হয়। বুধবার সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনার ফলে ময়মনসিংহ বিভাগের সব রুটের সঙ্গে তিন ঘণ্টা ঢাকার রেলযোগাযোগ বন্ধ ছিল। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেনটি গফরগাঁও রেলস্টেশন ছেড়ে যায়।

গফরগাঁও রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. আলাউদ্দিন বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় লুব লাইনের কাছে বগি লাইনচ্যুত হওয়ায় স্টেশনের দুটি লাইনেই বন্ধ হয়ে যায়।

রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হলেও রেলের বড়রকমের কোনো ক্ষতি হয়নি। মাত্র একটি স্লিপার ভেঙে গেছে। তবে ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও কেউ হতাহত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনর বগি লাইনচ্যুত

আপডেট সময় ০২:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭