ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

সাহরিতে খেতে পারেন ভিন্ন স্বাদের খাবার

আকাশ নিউজ ডেস্ক:

শুরু হয়ে গেছে রহমতের মাস পবিত্র রমজান। রমজানে সাহরির সময় তেল-মসলাদার খাবার যত কম থাকবে, ততই স্বাস্থ্যের জন্য ভালো। এমন রেসিপি দিচ্ছেন রন্ধনশিল্পী সোনিয়া রহমান-

হেলদি মিক্সড সবজি-

উপকরণ : বাঁধাকপি মিহি কুচি ২ কাপ, পিঁয়াজ কুচি ১ টেবিল চামচ, গাজর টুকরা ১/২ কাপ, মটরশুটি ১/২ কাপ, ব্রকোলির ছোট টুকরো ১/২ কাপ, ফুলকপি ছোট টুকরো ১/২ কাপ, লবণ- স্বাদমতো, তেল ১ টেবিল চামচ, মরিচ ফালি কয়েকটা।

প্রণালি : একটি প্যানে তেল দিয়ে তাতে পিঁয়াজ কুচি বাদামি করে ভাজুন। ১০ সেকেন্ড পর সব সবজি, স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ঢাকনা লাগিয়ে রান্না করুন ১০ থেকে ১৫ মিনিট। নামানোর আগে মরিচ ফালি কয়েকটা ছিটিয়ে দিন এবং নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

মুরগির মাংসের সাদা ভুনা-

উপকরণ : মুরগির মাংস কাটা ২০ পিস, আদা পেস্ট ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ, পিঁয়াজ পেস্ট ১ চা চামচ, সাদা ও কালো গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ৬ কাপ, পিঁয়াজ কিউব করে কাটা ৬টি, দারুচিনি ছোট টুকরো ৪টি, ছোট সবুজ এলাচ তিনটি, কাঁচামরিচ ৪টি, লেবুর রস ১ চা চামচ, পানি পরিমাণমতো।

প্রণালি : চুলায় বসানো সসপ্যান হালকা গরম হয়ে এলে সবটুকু তেল দিয়ে দিন। তেল গরম হলে ঢেলে দিন কিউব করে কাটা পিঁয়াজ। পিঁয়াজ হালকা বাদামি রঙের হয়ে এলে এতে দারুচিনি আর এলাচ দিয়ে দিন। যখন দারুচিনি আর এলাচের সুন্দর গন্ধ বের হবে তখন এতে দিন আদা, রসুন আর পিঁয়াজের পেস্ট। মসলাগুলোর ওপরে তেল উঠে এলে লবণ আর টকদই দিন। এরপর মাংসগুলো এতে দিয়ে রান্না করুন আরও ৫ মিনিট। এবার দিন কাঁচামরিচ। মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিয়ে দিন। এবার সসপ্যানটি ঢেকে দিন। এরপর পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

সাহরিতে খেতে পারেন ভিন্ন স্বাদের খাবার

আপডেট সময় ১০:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬