ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

কুমিল্লায় দোকানিকে মামা বলায় সংঘর্ষ, আহত ১০

অাকাশ জাতীয় ডেস্ক:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্র ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন ছাত্র ও পথচারীসহ কমপক্ষে ১০ জন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি ফার্মেসিতে কলেজের এক ছাত্র ওষুধ কিনতে গিয়ে দোকানিকে ‘মামা’ বলে সম্বোধন করার জেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জানান, সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর ওষুধ কিনতে হাসপাতালের গেটের দক্ষিণ পাশে এমডি ফার্মেসিতে যান। এসময় ওষুধ দোকানি তফাজ্জলকে ‘মামা’ বলে সম্বোধন করায় দোকানি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং গালমন্দ শুরু করেন। বিষয়টি সাগরের সহপাঠীরা জানার পর ঘটনাস্থলে যান। কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ও ইট-পাটকেলের আঘাতে পাঁচ ছাত্র ও পথচারীসহ ১০ জন আহত হন।

আহত ছাত্ররা হলেন- কুমিল্লা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর, গালিব মুজাহিদ, অংকন ভৌমিক, দ্বিতীয় বর্ষের ছাত্র শাহজালাল ও শান্তনু।

এদিকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের অভিযোগে ওই দোকানিকে আটক করে থানায় নিয়ে যায়। এতে স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা লাঠিশোঠা নিয়ে একটি পণ্যবাহী ট্রাক, বেশ কয়েকটি অটোবাইক ভাঙচুরসহ সড়কে অবরোধ সৃষ্টি করে। পরে ঘটনার সমঝোতার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মহসিন উজ জামান চৌধুরী জানান, দোকানিকে ‘মামা’ বলায় কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। কোতয়ালী মডেল থানার ওসি মোহামদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

কুমিল্লায় দোকানিকে মামা বলায় সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ০২:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭