ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

চীনের মধ্যাঞ্চলে এক শহরে আতশবাজির একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি এই তথ্য জানিয়েছে।

চীনে ছুটি উদযাপনে আতশবাজি ও পটকা ফুটানো একেবারে সাধারণ ঘটনা। বিশেষ করে চন্দ্র নববর্ষ উপলক্ষে দেশজুড়েই চীনা নাগরিকরা উৎসবের আমেজে মেতে উঠেন। এ বছর চন্দ্র নববর্ষ মঙ্গলবার উদযাপন করা হলেও দেশটিতে এখনও সরকারি ছুটি চলছে।

তবে গত কয়েক বছরে দেশটির রাজধানী বেইজিং ও অন্যান্য অনেক বড় শহরে আতশবাজি ও পটকা ফুটানোর এই প্রথা নিষিদ্ধ করা হয়েছে। তবে দেশটির ছোট ছোট শহর ও গ্রামীণ এলাকায় ছুটির পুরো সময়জুড়ে কয়েক দিন ধরে পটকার শব্দ ও ‘মিসাইল’ আতশবাজির বিস্ফোরণ শোনা যায়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‌‌“বুধবার দুপুর ২টার দিকে ঝেংজি শহরের একটি আতশবাজি ও পটকার দোকানে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানে রাখা আতশবাজি ও পটকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।”

কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত এবং ১২ জনের প্রাণহানি ঘটেছে। তবে বিস্ফোরণ ও প্রাণহানির এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে, গত রোববার চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে আটজন নিহত এবং দু’জন আহত হন। ওই ঘটনার পর চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সারাদেশে আতশবাজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি জোরদার ও নিরাপত্তা ঝুঁকি এবং বিপদ শনাক্তে কর্মকর্তাদের পরিদর্শনের নির্দেশ দেয়।

এছাড়া দোকানের বাইরে পরীক্ষামূলকভাবে আতশবাজি ফুটানো কিংবা ধূমপানের মতো অনিরাপদ আচরণ থেকে বিরত থাকার বিষয়ে নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

আপডেট সময় ০৫:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬