ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় দায়ের হওয়া শ্যালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি দুলাভাই মো. সাঈদ হাসান সেতুকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সেতু ভিকটিমের পূর্ব পরিচিত এবং সম্পর্কে চাচাত দুলাভাই। আত্মীয়তার সূত্রে তিনি নিয়মিত ভিকটিমের বাড়িতে যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। ভিকটিম তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নানা কৌশলে তাকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যান অভিযুক্ত। ঘটনার ধারাবাহিকতায় গত ২৫ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে সেতু। পরবর্তীতে ভয়ভীতি ও কৌশলের মাধ্যমে একাধিকবার ধর্ষণের ফলে ভিকটিম আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে ধর্ষক সেতু পলাতক থাকায় র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যা ৬টার দিকে সখিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

আপডেট সময় ১১:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬