ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভয় ধরিয়েও পারল না ইতালি, সুপার এইটে ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডকে একপ্রকার কাঁপিয়েই দিয়েছিল ইতালি। ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিকে ম্যাচের রোমাঞ্চ চরমে তোলে ইতালিয়ানরা। সমীকরণ নেমে এসেছিল শেষ ১২ বলে ৩০ রানে, যা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও চাপ সামাল দেওয়ার দক্ষতায় এগিয়ে ছিল ইংল্যান্ড।

ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ হাসি হেসেছে থ্রি লায়ন্সরাই। নির্ধারিত ওভারে ইতালিকে ২৪ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় তারা। যদিও স্কোরবোর্ডে ব্যবধান ২৪ রান, মাঠের লড়াই ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইতালি। দলীয় ২২ রানে হারায় ৩ উইকেট। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ান জাস্টিন মসকা ও বেন মানেন্তি। দু’জনে মিলে ৪৮ বলে ৯২ রানের দুর্দান্ত জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে।

মানেন্তি খেলেন ২৫ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। মসকা করেন ৩৪ বলে ৪৩ রান। পরে লড়াই চালিয়ে যান গ্র্যান্ট স্টেওয়ার্ট। ২৩ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে ২টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। যতক্ষণ ক্রিজে ছিলেন, চাপে ছিল ইংল্যান্ড। তবে তার বিদায়ের পরই ভেঙে পড়ে ইতালির আশা। নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয় দলটি।

ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ও স্যাম কারান নেন ৩টি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে শেষের ঝড়ে বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। উইল জ্যাকস ২২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, মারেন ৩টি চার ও ৪টি ছক্কা। এছাড়া ফিল সল্ট ১৫ বলে ২৮, জ্যাকব বেথেল ২০ বলে ২৩, টম ব্যান্টন ২১ বলে ৩০ এবং স্যাম কারান ১৯ বলে ২৫ রান করে দলের সংগ্রহ পৌঁছে দেন ৭ উইকেটে ২০২ রানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভয় ধরিয়েও পারল না ইতালি, সুপার এইটে ইংল্যান্ড

আপডেট সময় ০৭:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬