ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা

সহজ কৌশলে বাড়িতে ব্লেন্ডার ছাড়াই বানিয়ে ফেলুন জুস

আকাশ নিউজ ডেস্ক: 

আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকি। আর সেটা দোকানে হোক কিংবা বাড়িতে— মন চাইলেই জুস খাই। আর সেটা যদি বাড়িতে ব্লেন্ডার কিংবা জুসার থাকে, তাহলে তো কোনো কথাই নেই। বাড়িতে ব্লেন্ডার দিয়েই আমরা জুস বানিয়ে খেয়ে থাকি। আর যদি বাড়িতে এ যন্ত্রপাতি না থাকে, তবে তো চিন্তার বিষয়— তাই না? এ নিয়েও আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ ব্লেন্ডার ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে তাজা ও স্বাস্থ্যকর জুস তৈরি করা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বাড়িতে ব্লেন্ডার ছাড়াই জুস বানিয়ে খাবেন—

কাপড় দিয়ে ছেঁকে জুস—

প্রথমে পুদিনা, ধনেপাতা কিংবা আমলকীর মতো উপাদান দিয়ে জুস তৈরি করুন। এগুলো ছোট ছোট করে কেটে নিন। এরপর শিলনোড়া বা হামানদিস্তায় হালকা করে বেটে নিন। এবার মিহি পেস্ট করে একটি কাপড়ে রেখে ভালোভাবে নিংড়ে নিন। এরপর আপনি সম্পূর্ণ পরিষ্কার ও খাঁটি জুস পাবেন।

শেকিং পদ্ধতি—

শেকিং পদ্ধতিতে ডিটক্স ড্রিঙ্ক তৈরি করা খুবই সহজ। একটি বোতল বা জারে লেবুর রস, পানি ও মধু মিশিয়ে ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিন। এরপর বোতলটি শক্তভাবে ঝাঁকিয়ে নিন। মাত্র ১ মিনিটের মধ্যেই আপনার শেকিং পদ্ধতির জুস বা ডিটক্স ড্রিঙ্ক প্রস্তুত হয়ে যাবে।

গ্রেটার ও ছাঁকনি ব্যবহার—

গ্রেটার ও ছাঁকনির সাহায্যে ঘরোয়া জুস তৈরি করা খুবই সহজ। গাজর, বিট বা আপেলের মতো ফল ভালো করে ধুয়ে গ্রেট করুন। এরপর এই গ্রেট করা অংশটি একটি সুতির কাপড় বা ছাঁকনিতে রেখে হাতে চেপে পুরো রস বের করুন। এবার চাইলে স্বাদ বাড়াতে লেবুর রস ও সামান্য বিট লবণ যোগ করে খেতে পারেন।

ডাল ঘুটনি বা বেলন—

টমেটো, ডালিম বা তরমুজের মতো ফলের জুস ডাল ঘুটনি বা বেলনের সাহায্যে ও সহজে বের করা যায়। প্রথমে ফলগুলো ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রে রাখুন। তারপর ডাল ঘুটনি বা বেলন দিয়ে মসৃণভাবে ম্যাশ করুন। এতে ফলের পাল্প বের হবে। শেষে পাল্পটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। তাহলে পেয়ে যাবেন তাজা জুস।

ব্লেন্ডার বাটি এবং কাঁটাচামচ ব্যবহার—

কমলা বা অনুরূপ ফলের জুস বের করতে ব্লেন্ডার বাটি ও কাঁটাচামচ ব্যবহার করা যেতে পারে। প্রথমে ফলটি মাঝখান থেকে কেটে নিন। এরপর কাঁটা চামচটি ফলের ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে চাপ দিন। এতে রস বের হয়ে যাবে। বের হওয়া রস একটি পাত্রে তুলে নিন এবং বীজ আলাদা করে দিয়ে খাঁটি জুস পান করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ

সহজ কৌশলে বাড়িতে ব্লেন্ডার ছাড়াই বানিয়ে ফেলুন জুস

আপডেট সময় ১১:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬