ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

একাধিক রেকর্ডের ম্যাচে আয়ারল্যান্ডের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের ২২তম ম্যাচে একাধিক রেকর্ড। শনিবার শ্রীলংকার কলম্বোর সিংহলিজ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড। রেকর্ড গড়া ম্যাচে ওমানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

এই ম্যাচে ৩০ বলে তিন চার আর চারটি ছক্কার সাহায্যে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন আইরিশ তারকা গ্যারেথ ডেনলি। এদিন চারটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ১৩টি ছক্কা হাঁকান ডেনলি।

এদিন আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রান করে আয়ারল্যান্ড। বিশাল এই সংগ্রহে বড় ভূমিকা রাখেন অধিনায়ক লরকান টাকার। তিনি ৫১ বলে ১০টি চার আর চারটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৯৪ রান করেন। তার এই ইনিংসটি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের কোনো ব্যাটসম্যানের রেকর্ড সর্বোচ্চ।

লরকান টাকার এই ম্যাচে ১০টি চার আর চারটি ছক্কায় ৬৪ রান করেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ার‌ল্যান্ডের কোনো ব্যাটসম্যানের বাউন্ডারির সাহায্যে করা রেকর্ড রান।

এই ম্যাচে ষষ্ঠ উইকেটে লরকান টাকার এবং ডকরেল ৭০ রানের জুটি গড়েন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ উইকেটে আইরিশদের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

শুধু তাই নয়, এদিন শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ৯ বলে ৫টি ছক্কার সাহায্যে ৩৫ রানের টর্নেডো ইনিংস খেলেন জর্জ ডকরেল। এদিন ৫টি ছক্কা হাঁকিয়ে আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নজির গড়েন ডকরেল।

ওমানের আমির কলিম এবং হাম্মাদ মিরাজ তৃতীয় উইকেটে ৭৩ রানের পার্টনারশিপ গড়েন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের রেকর্ড সর্বোচ্চ।

এই ম্যাচে আগে ব্যাট করে আয়ারল্যান্ড ৫ উইকেট হারিয়ে করে ২৩৫ রান। জবাবে ১৮ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ওমান। দুই দল মিলে এদিন করে ৩৭৪ রান। যা টি-টোয়েন্টিতে দুই দলের সর্বোচ্চ স্কোর।

এদিন আয়ারল্যান্ড ৯৬ রানে জয় লাভ করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা আইরিশদের সর্বোচ্চ রানের জয়। এর আগে তারা আরব আমিরাতের বিপক্ষে সর্বোচ্চ ২১ রানে জয় পেয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২০ ওভারে ২৩৫/৫।

ওমান: ১৮ ওভারে ১৩৯।

ফল: আয়ারল্যান্ড ৯৬ রানে জয়ী।

ম্যাচসেরা: লরকান টাকার (আয়ারল্যান্ড)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

একাধিক রেকর্ডের ম্যাচে আয়ারল্যান্ডের জয়

আপডেট সময় ০৫:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬