ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভোলা-২ আসনে বিএন‌পি-জামায়া‌তের ম‌ধ্যে উত্তেজনা: ধাওয়া-পালটা ধাওয়া

আকাশ জাতীয় ডেস্ক :

ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপ‌জেলার বিএন‌পি ও জামায়াত নেতাকর্মী‌দের ম‌ধ্যে উত্তেজনা এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে বোরহানউদ্দিন উপ‌জেলার কুতুবা ইউনিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের ৮২ নম্বর ভোট কে‌ন্দ্রের পা‌শে রাস্তায় এঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, ভোটকে‌ন্দ্রের পা‌শের রাস্তায় সকাল থে‌কেই বিএন‌পি ও জামায়াত নেতাকর্মীরা অবস্থান নি‌য়ে‌ছেন। বেলা আনুমা‌নিক সা‌ড়ে ১১টার দি‌কে বিএন‌পি নেতাকর্মীরা জামায়াত নেতাকর্মী‌দের ওপর তে‌রে গে‌লে উত্তেজনা সৃ‌ষ্টি হয়। প‌রে উভ প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়। কিছুক্ষণ পর তা‌দের অন‌্যান‌্য নেতাকর্মীরা এসে বিষয়‌টি সমাধান ক‌রেন। ত‌বে এঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়‌নি।

এদিকে কুতুবা ইউনিয়‌নের জামায়া‌তে ইসলামীর আমির মো. নুরুল ক‌রি‌মের অ‌ভিযোগ বিএন‌পির নেতাকর্মীরা কেন্দ্র দখল নি‌তে আমা‌দের লোকজ‌ন‌কে হুমকি দি‌চ্ছেন। বিএন‌পির লোকজনই আমা‌দের নেতাকর্মী‌দের ওপর হামলা চালান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়াল বেইজিং

ভোলা-২ আসনে বিএন‌পি-জামায়া‌তের ম‌ধ্যে উত্তেজনা: ধাওয়া-পালটা ধাওয়া

আপডেট সময় ০৪:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬