ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যা, শ্রীলঙ্কায় ১২ জনের ফাঁসি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কায় ২০২২ সালে গণঅভ্যুত্থানের সময় এক সংসদ সদস্যকে (এমপি) পিটিয়ে হত্যা করেছিল উন্মত্ত জনতা। ওই ঘটনায় অন্তত ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন দেশটির আদালত। বুধবার এই সাজা ঘোষণা করা হয়।

তদন্তকারী কর্মকর্তারা আদালতকে বলেছেন, গণঅভ্যুত্থানের সময় রাজধানী কলম্বোর কাছের নিত্তাম্বুয়া শহরে ৫৭ বছর বয়সী সংসদ সদস্য অমরকীর্তি আথুকোরালার গাড়ি আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। পরে তিনি জনতার হাতে গণপিটুনির শিকার হন।

জনরোষের মুখে পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন আথুকোরালা। প্রায় পাঁচ হাজার মানুষ তাকে ঘিরে ফেলেন। সেখানে উন্মত্ত জনতার মধ্যে কয়েকজন শেষ পর্যন্ত তাকে পিটিয়ে হত্যা করেন। ওই সময় তার দেহরক্ষীকেও পিটিয়ে হত্যা করা হয়।

খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট এবং নিত্যপ্রয়োজনীয় আমদানির অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কাজুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তারই মাঝেই ওই হত্যাকাণ্ড ঘটে।

বুধবার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে গামপাহা হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ আথুকোরালার মামলায় ১২ জনকে দোষী সাব্যস্ত এবং অপর ২৩ সন্দেহভাজনকে খালাস দেন।

তবে অভিযুক্তরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। ১৯৭৬ সালের পর থেকে শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে ফৌজদারি অপরাধের মামলায় দেশটির বিভিন্ন আদালত প্রায়ই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে আসছে।

২০২২ সালের বিক্ষোভের সময় তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সমর্থকরা কলম্বোয় শান্তিপূর্ণ সমাবেশ সহিংসভাবে দমনের চেষ্টা করে। এই ঘটনার জেরে দেশটির সরকারি দলের অন্তত ৭৫ সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়।

পরে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার ভাই তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন।

২০২২ সালের এপ্রিলে দেশটির সরকার ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর ওই বিক্ষোভ শুরু হয়। তবে রাজাপাকসের উত্তরসূরি রনিল বিক্রমাসিংহে ২০২৩ সালের শুরুর দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেন।

২০২৪ সালের সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিক্রমাসিংহে বামপন্থী অনুরা কুমারা দিসানায়েকের কাছে পরাজিত হন। দিসানায়েকে ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যয় কমানোর নীতি বজায় রেখে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে তুলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যা, শ্রীলঙ্কায় ১২ জনের ফাঁসি

আপডেট সময় ০৮:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬