ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতের সঙ্গে বিসিবির দূরত্ব নেই, খেলার সিদ্ধান্ত সরকারের ওপর: বুলবুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সাম্প্রতিক নানা নাটকীয়তা ও উত্তেজনার পরও ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে ফাটল ধরেনি বলে দাবি করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে ভবিষ্যতে ভারতের সঙ্গে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। বুধবার দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিসিবি প্রধান।

নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো এবং পরবর্তী ঘটনাপ্রবাহের জেরে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। এত কিছুর পরেও আমরা ভারতের সঙ্গে কথাকাটাকাটি বা সরাসরি কোনো কিছু বলিনি। আমাদের দুই বোর্ডের সম্পর্ক ঠিক আছে।’

তবে দ্বিপাক্ষিক সিরিজ বা খেলার ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাদের ওপরে আছে সরকার। এ ব্যাপারে আমি কিছু জানি না।’ অর্থাৎ বোর্ডের সম্পর্ক ঠিক থাকলেও রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে দুই দেশের ক্রিকেটীয় ভবিষ্যৎ।

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে বিসিবির দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে অদম্য কাপের ফাইনালে সাংবাদিকদের অনুপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি কখনও দূরত্ব মনে করি না। আপনাদের চাওয়াগুলো সঠিক। আমরা ভাই ভাই হিসেবে আছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সাংবাদিক ও ক্রিকেট কর্মকর্তাদের মধ্যে সুন্দর পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ আছে। কালকে (অদম্য কাপের ফাইনালে) আপনাদের দেখতে না পেয়ে একটু খারাপ লেগেছিল। আমরা চেয়েছিলাম সুন্দর করে একটি সংবাদ সম্মেলন করতে। আশা করি, সব ঠিক হয়ে যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বিসিবির দূরত্ব নেই, খেলার সিদ্ধান্ত সরকারের ওপর: বুলবুল

আপডেট সময় ০৪:১৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬