ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার ঘোষণা সৌদি আরবের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পবিত্র রমজান মাস শুরুর লক্ষ্যে ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, এবারের রমজান মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২৯ শাবান। ওই দিন সূর্যাস্তের পর দেশজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে চাঁদ দেখার চেষ্টা করা হবে।

যদি ওই দিন সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়, তবে বুধবার ১৮ ফেব্রুয়ারি হবে পবিত্র রমজানের প্রথম দিন। সেক্ষেত্রে ওই দিন ভোর থেকেই রোজা শুরু করবেন মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে।

সৌদি আরবে রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি।

ধারণা করা হচ্ছে, সৌদি আরবে এবারের রমজান পড়বে শীত মৌসুমে। ফলে প্রতিদিন রোজার সময়সীমা তুলনামূলকভাবে কম হবে। গড়ে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হতে পারে। রমজানের সম্ভাব্য শুরুর এই সময়সূচির দিকে মুসলিম বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩২ কেজির কামানের গোলা নাকি মদের বোতল? চীন-যুক্তরাষ্ট্রের বাগ্‌যুদ্ধ

১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার ঘোষণা সৌদি আরবের

আপডেট সময় ১২:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬