ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে স্টারশিপ কারখানায় বিস্ফোরণের পর আগুন, আহত ১১

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন স্টারশিপ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১১ জন আহত হন। তবে এ ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কেউ ভর্তি হননি বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকার এ কারখানার ভেতরের একটি কক্ষে প্রথমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও আবুল খায়ের গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, ওই কক্ষে তরলজাত পণ্যের জন্য ব্যবহৃত বোতল তৈরি করা হতো।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদসহ চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে

যায়। দুপুর প্রায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে যন্ত্রপাতি-সংক্রান্ত কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

আবুল খায়ের গ্রুপের উপমহাব্যবস্থাপক ইমরুল কাদের ভূঁইয়া জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ বিস্ফোরণ ঘটে। আহতদের গ্রুপের নিজস্ব হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, তিনজন এখনও চিকিৎসাধীন। বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি কোনো বয়লার বিস্ফোরণ ছিল না। সামাজিক মাধ্যমে বয়লার বিস্ফোরণের যে তথ্য ছড়ানো হয়েছে, তা ভুল।

এদিকে কারখানার শ্রমিকরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল মঙ্গলবার দেশের অন্যান্য কারখানা বন্ধ থাকলেও স্টারশিপ কারখানাটি খোলা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে স্টারশিপ কারখানায় বিস্ফোরণের পর আগুন, আহত ১১

আপডেট সময় ১০:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬