ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশার চালকের রক্তাক্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক : 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে মোহাম্মদ বাচা মিয়া নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত বাচা মিয়া সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকার মো. নেছার আহমদের ছেলে।

সীতাকুণ্ড পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ ভূঁইয়া নিহত বাচা মিয়াকে বিএনপির কর্মী দাবি করে বলেন, তিন সন্তানের জনক বাচা মিয়া খুবই গরিব পরিবারের সন্তান। কয়েকমাস ধরে পারিবারিক সমস্যায় ছিল সে। কে বা কারা তাকে এভাবে খুন করল, এর সঠিক বিচার চাই।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, রক্তাক্ত মরদেহ পড়ে আছে থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ যেখানে পড়ে ছিল পাশেই তার ব্যবহৃত রিকশাটি ছিলো। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশার চালকের রক্তাক্ত লাশ

আপডেট সময় ১০:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬