ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

চোটে বিশ্বকাপ শেষ হাসারাঙ্গার

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেল সহ-আয়োজক শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

রবিবার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই চোট পান হাসারাঙ্গা। চোট নিয়েও তিনি নিজের বোলিং কোটা পূরণ করেন এবং চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে চাপের মধ্যে রাখেন। তবে এরপর আর মাঠে নামা হচ্ছে না তার।

সোমবার করা এমআরআই স্ক্যানে হাসারাঙ্গার বাঁ হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক রিপোর্ট পর্যালোচনা করার পর তাকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, হাসারাঙ্গার পরিবর্তে লেগ স্পিন অলরাউন্ডার দুশান হেমন্থকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

চোটে বিশ্বকাপ শেষ হাসারাঙ্গার

আপডেট সময় ০৬:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬