ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্লোগান দিচ্ছিলেন মিছিলে, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুজন মারা গেছেন। সোমবার দুপুরে শহরের পৌর উদ্যান ও সাবালিয়া এলাকায় মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।

মৃতরা হচ্ছেন, টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের চর পাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের জোনাব আলী ও একই উপজেলার ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

স্বজনরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের মিছিল ও জনসভা চলছিল। তারা এ কর্মসূচিতে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন।

মিছিলে প্রথমে জোনাব আলী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই মিছিল সাবালিয়া এলাকা অতিক্রমকালে জিয়াউর রহমান অসুস্থ হয়ে পড়েন। জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিয়াউর রহমানের ডায়াবেটিস ও হার্টে সমস্যা ছিল।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল জানান, তার গণমিছিলে উপজেলার প্রত্যেক এলাকা থেকে লোকজন এসেছিলেন। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তার দুই কর্মী মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের প্রতি তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মিছিলে এসে দুজন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের দুজনের বয়স ৬০ বছরের উপরে। এছাড়া তারা বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আলমগীর হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে। তারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্লোগান দিচ্ছিলেন মিছিলে, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

আপডেট সময় ১০:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬