ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি এসময় পাকিস্তানের সঙ্গে ভাতৃত্ব আরও জোরদার করার কথাও জানিয়েছেন।

লাহোরে অনুষ্ঠিত আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সভায় অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে এবার সেই ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে বিসিবি।

বিশ্বকাপ সংক্রান্ত ইস্যুতে পিসিবি এবং আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন বিসিবি সভাপতি। সেই সফর শেষে আজ দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই পিসিবি ও আইসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিসিবি প্রকাশিত এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক প্রতিকূলতা মোকাবেলায় পিসিবি এবং আইসিসির ইতিবাচক ভূমিকার প্রশংসা জানিয়েছে বোর্ড। বিশেষভাবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী এবং পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রতি বিসিবি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই সময়টাতে পিসিবি অনুকরণীয় ক্রীড়া মানসিকতা এবং সংহতি প্রদর্শন করেছে।

পাকিস্তানের এই ভ্রাতৃত্ববোধের প্রশংসা করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশকে সমর্থনের জন্য পাকিস্তানের এই সর্বোচ্চ প্রয়াসে আমরা গভীরভাবে আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ববোধ দীর্ঘজীবী হোক।’

তিনি আরও বলেন, ‘গতকাল পাকিস্তানে আমার স্বল্পমেয়াদি ভ্রমণ এবং আলোচনার ফলাফল অনুযায়ী, সমগ্র ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থ বিবেচনা করে আমি পাকিস্তানকে অনুরোধ করছি ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপরীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অংশ নিতে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির

আপডেট সময় ১১:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬