ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালাফ হত্যা মামলার আপিলের রায় ১৭ অক্টোবর

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আপিলের রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য ছিল। কিন্তু আদালত রায় ঘোষণা না করে নতুন দিন ধার্য করেছেন। আগামী ১৭ অক্টোবর শুনানি ও রায় ঘোষণা করা হবে।

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ নতুন করে শুনানি ও রায় ঘোষণার দিন ১৭ অক্টোবর ধার্য করে দিয়েছেন। রায় ঘোষণার জন্য মামলাটি আজকের দৈননন্দিন কার্যতালিকার এক নম্বর ক্রমিকে অন্তর্ভূক্ত ছিলো। গত ২০ আগস্ট আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করে দেন।

২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট এক রায়ে খালাফ এস আল আলী হত্যা মামলায় সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখে। এছাড়া আসামি মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। খালাস দেয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিম চৌধুরীকে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০১৪ সালের ২৩ জুলাই আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল দায়ের করতে বলে। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল দায়ের করে।

গত বছরের ৫ মার্চ মধ্যরাতের পর ঢাকার গুলশানের ১২০ নম্বর সড়কে নিজের বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালাফ হত্যা মামলার আপিলের রায় ১৭ অক্টোবর

আপডেট সময় ১২:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭