ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন হুমকির শক্তিশালী জবাব‌ পরমাণু অস্ত্র: কিম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় একটি ‘শক্তিশালী প্রতিরোধকামী শক্তি’ হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একইসঙ্গে তার দেশের সামরিক ইস্যুতে ওয়াশিংটনের সমর্থনে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে কিম বলেছেন, পরমাণু কর্মসূচি তার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুরক্ষা দিয়েছে। রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গত কয়েক দশকে মার্কিন প্রশাসনগুলো পিয়ংইয়ংয়ের সঙ্গে অনেক আলোচনা ও চুক্তি সই করা সত্ত্বেও কোরীয় উপদ্বীপের সংকট নিরসন হয়নি। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যুদ্ধই হচ্ছে উত্তর কোরিয়াকে মোকাবেলার একমাত্র উপায়। ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই কিম এসব মন্তব্য করেন। উত্তর কোরিয়াকে প্রয়োজনে ‘সম্পূর্ণ ধ্বংস` করে ফেলারও হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।

কিম বৈঠকে আরো বলেন, কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়ায় শান্তি ও নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষা দিতে পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা হিসেবে কাজ করেছে। এছাড়া বৈঠকে কিম তার দেশের জাতীয় নীতি `বায়োনজিন` বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। এর অর্থ হচ্ছে পরমাণু অস্ত্রের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর এ পরিকল্পণা একই সময়ে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ এজেন্ডা সম্পূর্ণ সঠিক হিসেবে প্রমাণিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন হুমকির শক্তিশালী জবাব‌ পরমাণু অস্ত্র: কিম

আপডেট সময় ০১:৩২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭