ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি

আকাশ জাতীয় ডেস্ক : 

চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। চলতি বছরের জুলাই মাস থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭ শতাংশ বেশি।

আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত চারদিনে দেশে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৩ ও ৪ ফেব্রুয়ারি-এই দুই দিনে এসেছে ১৮ কোটি মার্কিন ডলার। অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে অর্থাৎ ১ থেকে ৪ ফেব্রুয়ারি দেশে রেমিট্যান্স এসেছিল ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম চারদিনে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহারে আগ্রহ বৃদ্ধি, প্রণোদনা অব্যাহত থাকা এবং আর্থিক লেনদেনে স্থিতিশীলতা ফেরায় রেমিট্যান্স ধারাবাহিকভাবে বাড়ছে। এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট সময় ১১:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬