ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বাংলাদেশ ম্যাচের আগে হামজাকে নিয়ে শঙ্কা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

মার্চের শেষদিকে দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তার আগেই চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ডপ্রবাসী তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই মিডফিল্ডার। গুরুতর চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার সময় হামজার অবস্থা দেখেই চোটের গুরুতর হওয়ার আশঙ্কা তৈরি হয়। ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব দ্রুত সময়ের মধ্যে হামজাকে ফেরত পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তার হাঁটুতে স্ক্যান করানো হবে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল বিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এমসিএল ইনজুরিতে ভুগছেন হামজা চৌধুরী। এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে। তবে আশার কথা হলো, তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে না বলে ধারণা করা হচ্ছে। লেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ায় হামজার চিকিৎসা ও পুনর্বাসনের পুরো বিষয়টি ক্লাব কর্তৃপক্ষই দেখভাল করবে। একই সঙ্গে তার অবস্থার ওপর নজর রাখবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। জাতীয় দলের ম্যাচে তার উপস্থিতি মাঠে বাড়তি শক্তি ও গতি এনে দেয়। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। ফলে ওই ম্যাচগুলোতে হামজাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছে বাফুফে। যদিও এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত করেছিল।

এদিকে লেস্টার সিটির অবস্থানও খুব একটা স্বস্তিদায়ক নয়। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া ক্লাবটি সেখানেও ভালো অবস্থানে নেই। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে লেস্টারের পয়েন্ট ব্যবধান মাত্র ছয়। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ সময়ে হামজাকে না পাওয়া লেস্টার সিটির জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বাংলাদেশ ম্যাচের আগে হামজাকে নিয়ে শঙ্কা

আপডেট সময় ০৫:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬