ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুর মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা আশিক ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী রানু বেগমকে (৪০) হত্যা করা হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ এলাকার মো. হিরোনের স্ত্রী।

শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানা ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রানী গাছা এলাকার দুলাল মার্কেটে অবস্থিত ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন। টাকা লেনদেনকে কেন্দ্র করে গ্রেফতার আসামি স্বপনের সঙ্গে রানুর ঝগড়া হয়। ঘটনায় ক্ষিপ্ত হয়ে শনিবার সকাল ১১ টার দিকে স্বপন রানুকে চাকু দিয়ে কোপ দেয়৷ তার এলোপাতাড়ি ছুরির আঘাতে রানু মাটিতে লুটিয়ে পরে৷ মাকে বাঁচাতে এগিয়ে এলে রানুর ছেলে হৃদয়কে (২২) ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানুকে মৃত ঘোষণা করেন৷ এ ঘটনায় রাতেই হৃদয় বাদি হয়ে একটি হত্যা মামলা করেন।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিই না। আশিক যদি অপরাধ করে থাকে, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে আগের কমিটিতে ছিল। বর্তমানে সংগঠনের কোনো কার্যক্রমে সে যুক্ত নয়।

এ বিষয়ে গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, রাতে ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার ঘটনাটি ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট সময় ১০:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬