ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ডন ৩’ থেকে আউট রণবীর ইন শাহরুখ

আকাশ বিনোদন ডেস্ক : 

‘ডন ৩’ নিয়ে বহু দিন ধরে জল্পনা চলছে। প্রথমে শোনা গিয়েছিল, এ সিনেমায় দেখা যাবে সময়ের আলোচিত অভিনেতা রণবীর সিংকে। কিন্তু ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির পাওয়ার পর জানা গেল ভিন্ন কথা— তিনি ‘ডন ৩’ সিনেমা থেকে বেরিয়ে গেছেন।

হঠাৎ এ সিনেমা থেকে রণবীরের বেরিয়ে যাওয়া নিয়েও বলিপাড়াসহ নেটদুনিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। তারপর থেকে সিনেমাপ্রেমী দর্শকদের প্রশ্ন— তাহলে ‘ডন ৩’ সিনেমায় কাকে দেখা যাবে? এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই, আবার শোনা গেছে— ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমায় বলি বাদশাহ শাহরুখ খানকেই দেখা যাবে ।

এ নিয়ে পরিচালক ফারহান আখতার কী ভাবছেন, তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছে বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র। পরিচালক নাকি এখনো ঠিক করে উঠতে পারেননি, ‘ডন ৩’ তিনি কাকে নিয়ে করবেন। এ সিদ্ধান্ত নিতে তার সময় লাগছে। তাই আপাতত এ সিনেমার কাজ স্থগিত রেখেছেন ফারহান আখতার।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ফারহান মনে করেন— ‘ডন ৩’-এর কাস্টিং খুবই গুরুত্বপূর্ণ। খুব নিশ্চিত হয়েই এ সিনেমায় তিনি কাউকে নিতে চান। এই পুরো বিষয়টিই সময়সাপেক্ষ। তাই আপাতত ‘ডন ৩’-র কাজ স্থগিত রেখে অন্য একটি সিনেমার কাজ শুরু করতে চলেছেন পরিচালক।

সেই সিনেমাটি হলো ‘জি লে জরা’। এ সিনেমার ঘোষণা বেশ কয়েক বছর আগেই করেছিলেন পরিচালক ফারহান আখতার। সিনেমাতে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের অভিনয় করার কথা রয়েছে। আরও জানা গেছে, ‘জি লে জরা’ সিনেমাটি বরাবরই খুব বিশেষ। ‘ডন ৩’ যেহেতু এখন স্থগিত রাখা হচ্ছে, তাই এই সময়ে এ সিনেমাটি নিয়ে কাজ শুরু করার এটাই সঠিক সময় বলে মনে করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ডন ৩’ থেকে আউট রণবীর ইন শাহরুখ

আপডেট সময় ০৭:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬