ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

‘জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল’: খোকন

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘একটি দল এতদিন জান্নাতের টিকিট বিক্রি করেছে। টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায়, এখন তারা জান্নাতে যাওয়ার জন্য বিকাশে ভাড়ার টাকা দিচ্ছে’।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে মাদারীপুর সদর উপজেলার মনটারপুরে মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ সংসদীয় আসনের যৌথ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে।তারাই আজ নতুন কৌশলে মাঠে নেমেছে। জনগণকে তাদের এই মুনাফিকি থেকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন আর প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রই মানুষের মূল চাওয়া। তাই দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

জনসভায় মাদারীপুর-২ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী জাহানদার আলী জাহান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান লক্ষ্য। অপরদিকে মাদারীপুর-৩ আসনের দলটির প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, এই নির্বাচন হবে অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিল দর্জিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের

‘জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল’: খোকন

আপডেট সময় ০৬:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬