ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক : 

সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর টহল দলের সদস্যের মারধরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে কাকবাশিয়া বাজারে নিহত ইসমাইল হোসেন (২২) জেলেখালির মহিরউদ্দীন সানার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে হেলমেট ছাড়াই তিন বন্ধু কাকবাশিয়া বাজারে আসছিলেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করেন এবং ইসমাইল হোসেনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। ঘটনার পরপরই সেনাসদস্যরা সেখান থেকে চলে যান।

আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান বলেন, ‘ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

সেনাক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু

আপডেট সময় ০৬:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬