ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় মারিয়া মিম

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই শোবিজের আলোচিত অভিনেত্রী মারিয়া মিম বর্তমানে পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন। গ্ল্যামার জগতের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে কিছুদিন আগে মুসলমানদের পুণ্যভূমি সৌদি আরবে যান তিনি। বুধবার (২৮ জানুয়ারি) বোরকা ও হিজাব পরিহিত একাধিক ছবি তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মিম।

এক ফেসবুক পোস্টে পবিত্র কাবা শরিফের সামনে তোলা সেলফি শেয়ার করেছেন তিনি, যেখানে অভিনেত্রীকে সাদা রঙের হিজাবে অত্যন্ত স্নিগ্ধ দেখাচ্ছে। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি লাভ করতে পারে। আমিন!’

অন্য আরেকটি পোস্টে আরাফাতের ময়দান থেকে তোলা একাধিক ছবি পোস্ট করেন মিম। জাবাল আল রহমাহ পাহাড়ের পাদদেশ থেকে অভিনেত্রী সেই ছবিগুলো তুলেছেন। ছবিতে তাকে ক্রিম রঙের বোরকা ও হিজাব এবং চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা গেছে।

নিজের পেশাগত ব্যস্ততাকে ভুলে আধ্যাত্মিক প্রশান্তির জন্য ওমরাহ পালনে যাওয়ায় অনেকেই তার প্রশংসা করছেন। পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের অভিনেত্রীকে শুভকামনা জানাতে দেখা গেছে। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মারিয়া মিম সামাজিক মাধ্যমে নানা ইস্যু নিয়েই আলোচনায় থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় মারিয়া মিম

আপডেট সময় ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬