ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

আকাশ জাতীয় ডেস্ক : 

আগামী দিনগুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেছেন, আসুন- সবাই মিলে একটি মর্যাদার বাংলাদেশ গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়া শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় ওই শিশু-কিশোররা নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য তারেক রহমানকে উপহার দেয় এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গান গেয়ে শোনায়। এ সময় তারেক রহমান গভীর মনোযোগ ও আগ্রহ নিয়ে প্রতিবন্ধীদের কথা শোনেন।

বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই ভাই ও বোন। তারা আমাদের সমাজ ও পরিবারের অংশ। তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, যা আমাদের অনেকের মধ্যে নেই। তাই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব। আমাদের দেশে সব মানুষ যেন সমান মর্যাদা পায়। প্রতিবন্ধীদের সব ক্ষেত্রে সুযোগ করে দিতে হবে; তারা যেন দুনিয়ার আলো-বাতাসে আর দশজনের মতো বাঁচতে পারেন—সে দায়িত্ব আমাদের সবার।

অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেন, প্রতিবন্ধীদেরকেও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আজকের শিশুরা আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক হবে। তাদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে।

অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

পরে তারেক রহমান বগুড়া শহরতলির শাকপালা এলাকায় নিজের গড়া পার্ক পরিদর্শন করেন। এরপর শহরের স্টেশন রোডে নিজের প্রতিষ্ঠিত বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পরিদর্শন করে সেখানে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দোয়ায় অংশগ্রহণ ও মুসল্লিদের উদ্দেশে কথা বলেন তিনি। সেখান থেকে শিবগঞ্জের মহাস্থানগড়ে গিয়ে হজরত শাহ্ সুলতান বলখী মাহিসওয়ারী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে তারেক রহমান শিবগঞ্জের মোকামতলায় পথসভায় বক্তব্য রাখেন। সেখানে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মীর শাহে আলম ও অন্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি সূত্র জানায়, বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় পথসভা শেষে তারেক রহমান ও অন্যরা রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। শুক্রবার বিকালে রংপুরে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং নির্বাচনি জনসভায় অংশ নেবেন। পরে বগুড়া ফিরে হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন বিএনপি চেয়ারম্যান।

পরদিন ৩১ জানুয়ারি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সিরাজগঞ্জে যাওয়ার আগে বগুড়ায় তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে। সিরাজগঞ্জ শিল্প পার্কে দুপুর ২টায় জনসভায় যোগ দেবেন। ওই দিন বিকাল ৪টায় টাঙ্গাইলের জনসভায় বক্তব্য শেষে রাতে ঢাকায় গুলশান বাসভবনে পৌঁছাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

আপডেট সময় ০৪:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬