ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসছে মিনারের নতুন মিউজিক ভিডিও ‘কি করি’

অাকাশ বিনোদন ডেস্ক:
গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ পাবে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমানের নতুন মিউজিক ভিডিও ‘কি করি’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন মিনার। লিখেছেন রবিউল ইসলাম জীবন।
সংগীতায়োজনে ইমন চৌধুরী। নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির শুটিং হয়েছে। এতে গায়কের ভূমিকায় দেখা যাবে মিনারকে। আর মডেল হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের তারিফ রহমান এবং নেপালি মডেল সেলিশা শ্রেষ্ঠা। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
মিনার রহমান বলেন, ‘রবিউল ইসলাম জীবন ভাইয়ের কথায় এটা ছিল আমার প্রথম কাজ। আমরা অনেক যত্ন নিয়ে গানটি বানিয়েছিলাম। ইমন চমৎকার সংগীতায়োজন করেছেন। অবশেষে গানটির ভিডিও আসছে। গানের সঙ্গে মিল রেখেই গল্প তৈরি করে ভিডিওটি বানানো হয়েছে। আমার বিশ্বাস কাজটা সবাই এনজয় করবেন।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘এটা আমার অনেক পছন্দের একটি গান। গত ২৫ মে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করা হয়। সেটা দর্শক-শ্রোতারা গ্রহণ করেছেন বেশ। আমাদের বিশ্বাস অফিসিয়াল ভিডিওটিও সবার মন ছুঁয়ে যাবে।’
গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল বলেন, ‘আমরা সব সময়ই কোয়ালেটি মেইনটেইন করে কাজ করি। এই গান এবং ভিডিওর ক্ষেত্রে সে ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। কাজটি দেখলেই সবাই সেটা বুঝতে পারবেন।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আসছে মিনারের নতুন মিউজিক ভিডিও ‘কি করি’

আপডেট সময় ১২:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭