ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি যুবক। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার মথুরাপুর কোহিনুর ক্লিনিকের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবারক হোসেনের ছেলে।

গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ওপার ভারত ভূখণ্ডে বিএসএফের গুলিতে আহত হন তিনি। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বুলবুল হোসেনসহ ৭-৮ মাদক পাচারকারী অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

পরে মাদক নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুলবুল হোসেন গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসে অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি জানান, মথুরাপুর বাজার থেকে বুলবুল নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুনেছি বিএসএফের গুলিতে বুলবুল আহত হয়েছিল। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, পরিবারের সদস্যরা তার লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ১২:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭