ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলছাত্রীকে নগ্ন করে ভিডিও, ভয় দেখিয়ে দু`দফা গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর জেলার কালীগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দু`দফা গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। গত শুক্রবার ভিকটিমের মা বাদী হয়ে এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত মাসের ১৬ তারিখে স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরছিল মেয়েটি। দাসপাড়া এলাকায় পৌঁছলে ওই গ্রামের সাগর রবি দাস, রাজু, শ্যামল ও সঞ্জীবন রবি দাস মেয়েটিকে মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে বিবস্ত্র করে সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দল বেঁধে তাকে ধর্ষণ করে।

দুর্বৃত্তরা এ ঘটনা কারো কাছে প্রকাশ করলে ধারণ করা ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে মেয়েটিকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। এ কারণে সে সময় বিষয়টি প্রকাশ করেনি মেয়েটির পরিবার।

কিন্তু চলতি মাসের ৩ অক্টোবর পুনরায় জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে সাগর রবিদাস ও তার সহযোগীরা মেয়েটিকে ধর্ষণ করে। তাছাড়া এর আগে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটকের ব্যাপারে আমাদের টিম মাঠে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্কুলছাত্রীকে নগ্ন করে ভিডিও, ভয় দেখিয়ে দু`দফা গণধর্ষণ

আপডেট সময় ১২:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭