ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কদমতলীতে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলী–জুরাইন এলাকায় বসবাস করতেন। তিনি গত দুই মাস ধরে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিলেন। রাতে খবর পান, কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, কে বা কারা এবং কী কারণে তার ভাইকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে কিছুই বুঝতে পারছেন না।

এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কদমতলীতে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬