ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীর মোহাম্মদপুরে দোকান কেটে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা চুরি

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

সোমবার ভোর রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্স নামের দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের শাটার কেটে এবং কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।

দোকানটির মালিক মাসুদ রানা জানান, রবিবার রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সোমবার সকাল দশটার দিকে দোকান খুলতে এসে দেখতে পান কেচিগেট ও শাটারের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন দোকানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নেই।

তিনি বলেন, দোকানে নিজের পঞ্চাশ ভরি স্বর্ণ এবং বন্ধকি হিসেবে রাখা আরও বিশ ভরি স্বর্ণ ছিল। তাঁর দাবি অনুযায়ী, চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি চুয়ান্ন লাখ টাকা। পাশাপাশি ছয়শ ভরি রুপার দাম প্রায় একুশ লাখ ষাট হাজার টাকা এবং নগদ চার লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা একুশ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে ঢোকে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে আনে। কিছু সময় দোকানের ভেতরে অবস্থান করার পর একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত কার্যক্রম চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীর মোহাম্মদপুরে দোকান কেটে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা চুরি

আপডেট সময় ০১:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬