ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

নাইজেরিয়ায় বাজারে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৩০

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। খবর সিএএন’র।

গত শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজ্যের ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন রোববার (৪ জানুয়ারি) জানিয়েছেন, ‘ডাকাত’ হিসেবে পরিচিত এই সশস্ত্র গোষ্ঠীটি বিকেল সাড়ে ৪টার দিকে বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে। তারা বাজারের বিভিন্ন স্টলে আগুন ধরিয়ে দেয় এবং প্রচুর পরিমাণ খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারানোর পাশাপাশি বেশ কিছু ব্যক্তিকে অপহরণ করা হয়েছে, যাদের উদ্ধারে বর্তমানে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। তারা জানান, গত শুক্রবার থেকেই নিকটবর্তী আগওয়ারা ও বোরগু গ্রামসহ আশেপাশের বিভিন্ন এলাকায় এই ধারাবাহিক হামলা শুরু হয়েছিল।

হামলায় আহত দাউদা শাকুল্লে জানান, নারী ও শিশুদের ওপরও তারা কোনো দয়া দেখায়নি এবং হামলার পর থেকে সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না। স্থানীয়রা নিজেরাই এখন পর্যন্ত মৃতদেহগুলো উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন। খালিদ পিসসা নামের অপর এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, কাসুয়ান দাজি ছাড়াও চুকামা ও শাঙ্গা এলাকায় হামলা চালানো হয়েছে এবং নিহতের সংখ্যা অন্তত ৪০ জন হতে পারে।

এই ঘটনার প্রেক্ষিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু অপরাধীদের খুঁজে বের করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি অপহৃতদের দ্রুত উদ্ধার এবং বিশেষ করে বনাঞ্চলের কাছের অরক্ষিত গ্রামগুলোতে নিরাপত্তা অভিযান জোরদার করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, এই হামলার মাত্র কয়েক সপ্তাহ আগেই ওই অঞ্চল থেকে ৩০০-এর বেশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষক অপহৃত হয়েছিলেন, যারা প্রায় এক মাস পর মুক্তি পান। উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর গণহত্যামূলক কর্মকাণ্ড এবং অপহরণের ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় বাজারে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৩০

আপডেট সময় ১২:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬