ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো মহল গোষ্ঠী যেন ফলাফল পরিবর্তনের দুঃসাহস না করে: রুমিন ফারহানা

আকাশ জাতীয় ডেস্ক :

সাবেক বিএনপি নেত্রী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যদি সৃষ্টিকর্তার কৃপায় সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে কোনো মহল, গোষ্ঠী, দল বা মানুষ যেন সাহস না করে জনগণের রায়কে উল্টে দিয়ে ফলাফল পরিবর্তন করতে।

রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে পাগল শংকর আশ্রমে বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ক্ষমতায় একেকসময় একেক দল গেছে। কিন্তু সংখ্যালঘু ভাইদের ওপর নিপীড়ন, নির্যাতন কোনো অংশে কম হয় নাই। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে বলেছিলাম, বাংলাদেশের স্বাধীনতা পর সংখ্যালঘু শতকরা ২২ শতাংশ ছিল। কিন্ত তা কমে বর্তমানে ৯ শতাংশ এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় গেছে তারা কেউ দায় অস্বীকার করতে পারেনি।

রুমিন ফারহানা বলেন, আমি রামু, নাসিরনগর, বানারিপাড়া, কুমিল্লা, রংপুরসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের মন্দিরে যখন হামলা হয়েছে তখন বিএনপির পক্ষ থেকে গিয়েছিলাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমার যে সংসদীয় আসন সরাইল-আশুগঞ্জ অন্তত এখানে আমি কোনোরকম কোনো উগ্রতা, উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খলা দেখি নাই। এখানে নানা মত-ধর্ম, নানান গোষ্ঠীর মানুষ সম্প্রীতির সঙ্গে আবহমানকাল থেকে পাশাপাশি বাস করে আসছে। এই এলাকা যেমন বাউল গানের, তেমন কীর্তনের, আবার তেমন ওয়াজ মাহফিলের। এই সম্প্রীতি সোহার্দ্য এবং ভালোবাসার এই বন্ধন আমরা সরাইল-আশুগঞ্জের মধ্যে ধরে রেখেছি। সকল ধর্ম-বর্ণ, জাতিগোষ্ঠী রাজনৈতিক মতপথ আলাদা হতে পারে। আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন কখনো যেন নষ্ট না হয়। আমাদের আবহমানকালের যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে সেটা আমাদের ধরে রাখতে হবে।

তিনি বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী। আমি কোনো দলের না। সুতরাং আমি আপনাদের প্রার্থী, আমি জনগণের প্রার্থী। আমি সকল দলমতের মানুষের প্রার্থী। ভোট চাওয়ার সময় আমি কিন্তু আপনাদের সকলের কাছে ভোট চাইছি। সকলের দোয়া চাইছি। সকলকে নিয়ে সরাইল-আশুগঞ্জকে একটা মডেল উপজেলা করব, ইনশাআল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোনো মহল গোষ্ঠী যেন ফলাফল পরিবর্তনের দুঃসাহস না করে: রুমিন ফারহানা

আপডেট সময় ১০:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬