ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় শীতে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্না ঘরে আগুন পোহানোর সময় পরিধেয় কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনোয়ারা বেগম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের স্ত্রী।

এর আগে গত শনিবার বিকেলে নিজ রান্না ঘরের চুলার সামনে বসে আগুনের তাপ নিচ্ছিলেন আনোয়ারা বেগম। সে সময় অসাবধানতাবশত তিনি তার পরিধেয় কাপড়ে আগুন লেগে গিয়ে মারাত্মক ভাবে দগ্ধ হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আগুন পোহানোর সময়ে দগ্ধ হয়ে একজন নারী গুরুত্বর আহত হয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ফতুল্লায় শীতে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

আপডেট সময় ০৪:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬